ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ
  • এক নজরে বাংলাদেশের ৫০ বছরের সব বাজেট

    এক নজরে বাংলাদেশের ৫০ বছরের সব বাজেট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামে এ বাজেট পেশ করবেন তিনি। দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের ৫১তম বাজেট এটি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৩তম বাজেট। অর্থমন্ত্রী মুস্তফা কামালের চতুর্থ বাজেট।

    গত ৫০ বছরে বাংলাদেশের বিস্ময়কর আর্থ-সামাজিক উন্নয়ন ঘটেছে। এ দেশ বর্তমানে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ ছাড়া ক্রয় সক্ষমতার বিচারে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩০তম এবং ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ।

    এক নজরে দেশের সব বাজেট

    অর্থবছর – বাজেট পেশের তারিখ- বাজেট উত্থাপক - বাজেটের আকার

    ১৯৭২-৭৩, ৩০ জুন ১৯৭২, তাজউদ্দীন আহমদ, ৭৮৬ কোটি টাকা

    ১৯৭৩-৭৪, ১৪ জুন ১৯৭৩, তাজউদ্দীন আহমদ, ৯৯৫ কোটি টাকা

    ১৯৭৪-৭৫, ১৯ জুন ১৯৭৪, তাজউদ্দীন আহমদ, ১ হাজার ৮৪ দশমকি ৩৭ কোটি টাকা

    ১৯৭৫-৭৬, ২৩ জুন ১৯৭৫, আজিজুর রহমান, ১ হাজার ৫৪৯ দশমিক ১৯ কোটি টাকা

    ১৯৭৬-৭৭, ২৬ জুন ১৯৭৬, মেজর জেনারেল জিয়াউর রহমান, ১ হাজার ৯৮৯ দশমকি ৮৭ কোটি টাকা

    ১৯৭৭-৭৮, ২৫ জুন ১৯৭৭, লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান, ২ হাজার ১৮৪ কোটি টাকা

    ১৯৭৮-৭৯, ৩০ জুন ১৯৭৯ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ২ হাজার ৪৯৯ কোটি টাকা

    ১৯৭৯-৮০, ২ জুন ১৯৭৯, ড. মীর্জা নুরুল হুদা, ৩ হাজার ৩১৭ কোটি টাকা

    ১৯৮০-৮১, ৭ জুন ১৯৮০, এম সাইফুর রহমান, ৪ হাজার ১০৮ কোটি টাকা

    ১৯৮১-৮২, ৬ জুন ১৯৮১, এম সাইফুর রহমান, ৪ হাজার ৬৭৭ কোটি টাকা

    ১৯৮২-৮৩, ৩০ জুন ১৯৮২, এএমএ মুহিত, ৪ হাজার ৭৩৮ কোটি টাকা

    ১৯৮৩-৮৪, ৩০ জুন ১৯৮৩, এএমএ মুহিত, ৫ হাজার ৮৯৬ কোটি টাকা

    ১৯৮৪-৮৫, ২৭ জুন ১৯৮৪, এম সাইদুজ্জামান, ৬ হাজার ৬৯৯ কোটি টাকা

    ১৯৮৫-৮৬, ৩০ জুন ১৯৮৫, এম সায়েদুজ্জামান, ৭ হাজার ১৩৮ কোটি টাকা

    ১৯৮৬-৮৭, ২৭ জুন ১৯৮৬, এম সাইদুজ্জামান, ৮ হাজার ৫০৪ কোটি টাকা

    ১৯৮৭-৮৮, ১৮ জুন ১৯৮৭, এম সাইদুজ্জামান, ৮ হাজার ৫২৭ কোটি টাকা

    ১৯৮৮-৮৯, ১৬ জুন ১৯৮৮, মেজর জেনারেল (অব.) মুনিম, ১০ হাজার ৫৬৫ কোটি টাকা

    ১৯৮৯-৯০, ১৫ জুন ১৯৮৯, ড. ওয়াহিদুল হক, ১২ হাজার ৭০৩ কোটি টাকা

    ১৯৯০-৯১, ১৪ জুন ১৯৯০, মেজর জেনারেল (অব.) মুনিম, ১২ হাজার ৯৬০ কোটি টাকা

    ১৯৯১-৯২, ১২ জুন ১৯৯১, এম সাইফুর রহমান, ১৫ হাজার ৫৮৪ কোটি টাকা

    ১৯৯২-৯৩, ১৮ জুন ১৯৯২, এম সাইফুর রহমান, ১৭ হাজার ৬০৭ কোটি টাকা

    ১৯৯৩-৯৪, ১০ জুন ১৯৯৩, এম সাইফুর রহমান, ১৯ হাজার ৫০ কোটি টাকা

    ১৯৯৪-৯৫, ০৯ জুন ১৯৯৪, এম সাইফুর রহমান, ২০ হাজার ৯৪৮ কোটি টাকা

    ১৯৯৫-৯৬, ১৫ জুন ১৯৯৫, এম সাইফুর রহমান, ২৩ হাজার ১৭০ কোটি টাকা

    ১৯৯৬-৯৭, ২৮ জুলাই ১৯৯৭, শাহ এএমএস কিবরিয়া, ২৪ হাজার ৬০৩ কোটি টাকা

    ১৯৯৭-৯৮, ১২ জুন ১৯৯৭, ১২ জুন ১৯৯৭, শাহ এএমএস কিবরিয়া, ২৭ হাজার ৭৮৬ কোটি টাকা

    ১৯৯৮-৯৯, ১১ জুন ১৯৯৮, শাহ এএমএস কিবরিয়া, ২৯ হাজার ৫৩৭ কোটি টাকা

    ১৯৯৯-২০০০, ১০ জুন ১৯৯৯, শাহ এএমএস কিবরিয়া, ৩৪ হাজার ২৫২ কোটি টাকা

    ২০০০-০১, ৮ জুন ২০০০, শাহ এএমএস কিবরিয়া, ৩৮ হাজার ৫২৪ কোটি টাকা

    ২০০১-০২, ৭ জুন ২০০১, শাহ এএমএস কিবরিয়া, ৪২ হাজার ৩০৬ কোটি টাকা

    ২০০২-০৩, ৬ জুন ২০০২, এম সাইফুর রহমান, ৪৪ হাজার ৮৫৪ কোটি টাকা

    ২০০৩-০৪, ১২ জুন ২০০৩, এম সাইফুর রহমান, ৫১ হাজার ৯৮০ কোটি টাকা

    ২০০৪-০৫, ১০ জুন ২০০৪, এম সাইফুর রহমান, ৫৭ হাজার ২৪৮ কোটি টাকা

    ২০০৫-০৬, ৯ জুন ২০০৫, এম সাইফুর রহমান, ৬১ হাজার ৫৮ কোটি টাকা

    ২০০৬-০৭, ৮ জুন ২০০৬, এম সাইফুর রহমান, ৬৯ হাজার ৭৪০ কোটি টাকা

    ২০০৭-০৮, ৭ জুন ২০০৭, এবি মির্জা আজিজুল ইসলাম, ৮৭ হাজার ১৩৭ কোটি টাকা

    ২০০৮-০৯, ৯ জুন ২০০৮, এবি মির্জা আজিজুল ইসলাম, ৯৯ হাজার ৯৬২ কোটি টাকা

    ২০০৯-১০, ১১ জুন ২০০৯, এএমএ মুহিত, ১ লাখ ১৩ হাজার ৮১৫ কোটি টাকা

    ২০১০-১১, ১০ জুন ২০১০, এএমএ মুহিত, ১ লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকা

    ২০১১-১২, ৯ জুন ২০১১, এএমএ মুহিত, ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা

    ২০১২-১৩, ৭ জুন ২০১২, এএমএ মুহিত, ১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকা

    ২০১৩-১৪, ০৬ জুন ২০১৩, এএমএ মুহিত, ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা

    ২০১৪-১৫, ০৫ জুন ২০১৪, এএমএ মুহিত, ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা

    ২০১৫-১৬, ০৪ জুন ২০১৫, এএমএ মুহিত, ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা

    ২০১৬-১৭, ০২ জুন ২০১৬, এএমএ মুহিত, ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা

    ২০১৭-১৮, ০১ জুন ২০১৭, এএমএ মুহিত, ৪ লাখ ২৬৬ কোটি টাকা

    ২০১৮-১৯, ০৭ জুন ২০১৮, এএমএ মুহিত, ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা

    ২০১৯-২০, ১৩ জুন ২০১৯, আ হ ম মুস্তফা কামাল, ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা

    ২০২০-২১, ১১ জুন ২০২০, আ হ ম মুস্তফা কামাল, ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা

    ২০২১-২২, ৩ জুন ২০২১, আ হ ম মুস্তফা কামাল, ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ