ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ
  • এবার কমলো ডলারের দাম

    এবার কমলো ডলারের দাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডলারের বিপরীতে টাকার মান গত দু’দিনে তিনবার কমেছে। তবে এবার কমলো ডলারের দাম। গতকাল মঙ্গলবার ডলারের দাম ছিল ৯২ টাকা। আজ বুধবার তা ৫০ পয়সা কমিয়ে ৯১ টাকা ৫০ পয়সা করেছে বাংলাদেশ ব্যাংক।

    কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম ব্যাংকগুলোর ওপর ছেড়ে দিয়েছে। মুক্তবাজার পদ্ধতিতে চাহিদা বেশি থাকায় ডলারের দাম কয়েক মাস ধরে বেড়েই চলছিল। ডলারের বিপরীতে গত দু’দিনে টাকার মান তিনবার কমে। তবে আজ ডলারের দাম উল্টো কমতে দেখা গেছে।

    বুধবার বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো কাছে প্রতি এক ডলার বিক্রি করেছে ৯১ টাকা ৫০ পয়সায়। মঙ্গলবার ডলার বিক্রি হয়েছিল ৯২ টাকায়। অর্থাৎ একদিনের ব্যবধানে ডলারের দাম কমলো ৫০ পয়সা। এ নিয়ে একমাসে ডলারের বিপরীতে টাকার মান ৫ টাকা ৫ পয়সা কমেছে।

    এর আগে গত ২ জুন কেন্দ্রীয় ব্যাংক প্রতি মার্কিন ডলারের দাম ৮৯ টাকা ৯০ পয়সা নির্ধারণ করে দিয়েছিল, যা তার আগে ছিল ৮৯ টাকা। পরে ডলারের বেঁধে দেওয়া দাম থেকে সরে আসে কেন্দ্রীয় ব্যাংক। দাম নির্ধারণ ব্যাংকগুলোর হাতেই ছেড়ে দেয় বাংলাদেশ ব্যাংক।

    বাজার বিশ্লেষণে দেখা যায়, ২০২০ সালের জুলাই থেকে গত বছরের আগস্ট পর্যন্ত আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ৮৪ টাকা ৮০ পয়সায় স্থিতিশীল ছিল। কিন্তু এরপর থেকে বড় ধরনের আমদানি ব্যয় পরিশোধ করতে গিয়ে ডলার সংকট শুরু হয়, যা এখন পর্যন্ত অব্যাহত আছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ