ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বোরহানউদ্দিন কোভিড-১৯ প্রতিরোধে দি হাঙ্গার প্রজেক্টের অবহিতকরণ অনুষ্ঠিত 

    বোরহানউদ্দিন কোভিড-১৯ প্রতিরোধে দি হাঙ্গার প্রজেক্টের অবহিতকরণ অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি যোগাযোগ,সমাজের সম্পৃক্ততা এবং টিকা গ্রহণে উদ্ধুদ্ধকরণ করার লক্ষ্যে কমিউনিটি লিডারদের নিয়ে   দি হাঙ্গার প্রজেক্টের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়ছে  । 

    ৭ জুন ( মঙ্গলবার)  সকালে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক হল রুমে দি হাঙ্গার প্রজেক্টের বোরহানউদ্দিন উপজেলা সমন্বয়কারী ও আজকের পত্রিকা প্রতিনিধি সাংবাদিক মো. সাইফুল ইসলাম আকাশের সঞ্চালনায় শুরুতে অবহিতকরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্টের ভোলা জেলা সমন্বয়কারী মো. আশরাফউদ্দিন (মামুন)। 

    পরে প্রকল্প সর্ম্পকে অংশগ্রহণকারীদেরকে ধারণা প্রদান করেন দি হাঙ্গার প্রজেক্ট” এর ইনফরমেশন সার্ভিস প্রোভাইডর এম শরীফ আহমেদ।

    প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তপতী চৌধুরী ।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার।

    এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজের প্রভাষক লিটন চন্দ্র রক্ষিত, বোরহানউদ্দিন কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার, জ্ঞানাদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুর নবী, ইত্তেফাক প্রতিনিধি সাংবাদিক মনিরুজ্জামান, যায়যায় দিন প্রতিনিধি  সাংবাদিক মোবাশ্বের হোসেন শিপন, আমাদের সময় প্রতিনিধি আব্দুল মালেক, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি এইচ.এম এরশাদ, দৈনিক আলোকিত বরিশাল প্রতিনিধি মেহেদী হাসান মোর্শেদ প্রমুখ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ