ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি নতুন করে আদা-রসুনসহ ৬ পণ্যের মূল্য লাগামছাড়া এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাডেমিক শাটডাউন ঘোষণা সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী 
  • গোয়াল ঘরে গরুর ওপর আক্রমণ করে মেছোবাঘটি

    গোয়াল ঘরে গরুর ওপর আক্রমণ করে মেছোবাঘটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় একটি মেছোবাঘ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার সকাল ১০টার দিকে পাথরঘাটা উপজেলার পূর্ব কালমেঘা গ্রামের চান মিয়ার বাড়ির গোয়ালঘর থেকে বাঘটিকে উদ্ধার করা হয়। পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম এ তথ্য জানান।

    পাথরঘাটা বন বিভাগের সদর বিট অফিসার মো. শহিদ মিয়া জানান, সোমবার রাত ১১টার দিকে কালমেঘা ইউনিয়নের চান মিয়ার গোয়াল ঘরের মধ্যে গরুর ওপর আক্রমণ করে মেছোবাঘটি। এ সময় গরুর ডাকে লোকজন ছুটে এসে দেখে বাঘটি গোয়ালের ভেতর রাখা মশারির মধ্যে আটকা পড়েছে। তারপর এক কৃষক বাঘটিকে ধরে শেকলে বেঁধে রাখে। মঙ্গলবার সকাল ১০টার দিকে বন বিভাগের লোকজনে খবর পেয়ে মেছোবাঘটিকে উদ্ধার করে।

    গোয়াল ঘরের মালিক চান মিয়া বলেন, দীর্ঘদিন ধরে এই বাঘটি এলাকার মানুষের হাঁস, মুরগি, গরু, ছাগল ও কবুতরসহ বিভিন্ন ধরনের প্রাণী মেরে ফেলেছে। এর ভয়ে ছোট ছেলেমেয়েরাও রাতে ঘর থেকে বের হতো না। আজ অনেক কষ্ট করে মাথা থেকে লেজ পর্যন্ত সাত ফুট লম্বা বাঘটিকে আটক করা হয়েছে। বাঘটি আটক করার সময় চার জন আহত হয়েছেন।

    পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম জানান, বাঘটি উদ্ধারের পর প্রাণী অধিদপ্তরে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। বিকেলে পাথরঘাটার হরিণঘাটা বনে এটি অবমুক্ত করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ