ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ১৬৬ কিলোমিটার সড়কে ৭০ ঝুঁকিপূর্ণ বাঁক, পাঁচ বছরে প্রাণ গেল ২৪শ মানুষের এবার তালা দেওয়া হলো বরিশালের সিভিল সার্জনের কক্ষে ঝালকাঠিতে মলিনা রায় হত্যার মাস্টারমাইন্ড গ্রেপ্তার বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক
  • লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রকে পিটিয়ে জখম

    লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রকে পিটিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশাল বিএম কলেজের ছাত্র আশিকুর রহমান আবির কে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে । 

    রোববার (৫ জুন) দুপুরে লালমোহন পৌরসভার ৯ নং ওয়ার্ড পাটওয়ারী বাড়ীতে এ ঘটনা ঘটে । এ ঘটনায় থানায় ‍লিখিত অভিযোগ দায়ের করেছে আশিকুর রহমান আবির মা আকতারা বেগম।

    অভিযোগ ও আহত সুত্রে জানা যায়- লালমোহন পৌরসভার ৯ নং ওয়ার্ড পাটওয়ারী বাড়ীতে রোববার দুপুরে মৃত মাসুদ পাটওয়ারীর ছেলে ও বরিশাল বিএম কলেজের ছাত্র আশিকুর রহমান আবির তার মাকে গালমন্দ করার কারন জানতে গেলে একই বাড়ীর ফয়েজ পাটওয়ারীর ছেলে মাসুম পারভেজ টিপু অশ্লিল ভাষায় গালিগালাজ করে । এক পর্যায়ে উত্তেজিত হয়ে বাড়ীর উঠনে আবিরকে এলাপাথারী পিটিয়ে রক্তাক্ত জখম করে এতে হামলায় তার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। আহত আবিরের ডাকচিৎকারে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে লালমেহন স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করলে শারিরীক অবস্থার অবনতি দেখলে তাকে দ্রুত বরিশাল প্রেরণ করা হয় ।

    আবির বর্তমানে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাদীন রয়েছে । এ ঘটনায় মা আকতারা বেগম বাদী হয়ে লালমোহন থানায় অভিযুক্ত টিপুসহ ২জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে থানা পুলিশ টিপুকে আটক করা হয়েছে। টিপু ৯নং ওয়ার্ড এলাকায় ত্রাস হিসেবে পরিচিত।

    লালমোহন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, অভিযোগ পেয়ে টিপুকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ