ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ১৬৬ কিলোমিটার সড়কে ৭০ ঝুঁকিপূর্ণ বাঁক, পাঁচ বছরে প্রাণ গেল ২৪শ মানুষের এবার তালা দেওয়া হলো বরিশালের সিভিল সার্জনের কক্ষে ঝালকাঠিতে মলিনা রায় হত্যার মাস্টারমাইন্ড গ্রেপ্তার বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক
  • সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহত ভোলার হাবিবুরের দাফন সম্পন্ন

    সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহত ভোলার হাবিবুরের দাফন সম্পন্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ডে নিহত কম্পিউটার অপারেটর হাবিবুর রহমান (২৫) এর দাফন সম্পন্ন হয়েছে।

    সোমবার (৬ জুন) সকালে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডে দক্ষিণ বালিয়ার বটতলা গ্রামে তার নানা বাড়িতে মসজিদের পাশে দাফন সম্পন্ন হয়।

    নিহতের স্বজনরা জানায়, রবিবার (৫ জুন) দুপুর ৩ টায় হানিবুরের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন হাবিবুরের মামা মো.আলমগীর। তিনি আরও জানান,  হাবিবুরের দেহ হস্তান্তরের পরপরই আমি ও হাবিবুরের বন্ধুরা মিলে হাবিবুরের গোসল শেষ করে ভোলার উদ্দেশ্য রওয়ানা দেই। ভোলায় এসে পৌচ্ছাই রাত ২ টা ১০ মিনিটে।

    খবর পেয়ে সাবেক বানিজ্য মন্ত্রী  ও ভোলা-১ আসনের সাংসদ সদস্য তোফায়েল আহমেদ এমপির পক্ষে নিহতের পরিবারের জন্য আর্থিক সহায়তা করা হয়েছে।

    প্রসঙ্গত,  শনিবার (৪ জুন) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। ডিপোতে কম্পিউটার অপারেটর হিসেবে নাইট ডিউটিরত ছিলেন ভোলা সদর উপজেলার হাবিবুর রহমান। ওই রাতেই ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারান হাবিবুর।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ