ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৩

    সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা শুধু বাড়ছেই। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক। নিহতদের মধ্যে অন্তত পাঁচজন ফায়ার সার্ভিস কর্মী বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    রোববার (৫ মে) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা গেছে।


    ১৩ ঘণ্টার বেশি সময় পার হলেও আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। তাদের সহযোগিতায় যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে কোনোমতেই আগুনের তীব্রতা কমছে না।

    ফায়ার সার্ভিস জানিয়েছে, ডিপোটির কনটেইনারে থাকা রাসায়নিক পদার্থের কারণেই এমন ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিদেশ থেকে আমদানি করা হাইড্রোজেন পার অক্সাইডই ছিল মূলত এসব কনটেইনারে। যা অ্যাভিয়েশন শিল্পখাতে ব্যবহৃত হয়। উচ্চ চাপে এই রাসায়নিক বোতলজাত করা হয়ে থাকে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ