ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • বিএম কনটেইনার ডিপো পরিদর্শনে বন্দর চেয়ারম্যান

    বিএম কনটেইনার ডিপো পরিদর্শনে বন্দর চেয়ারম্যান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণস্থল পরিদর্শনে যাচ্ছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। রোববার (৫ জুন) সকাল ৯টার দিকে তিনি সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হন।

    বন্দর চেয়ারম্যানের সঙ্গে আছেন বন্দরের সদস্য (হারবার ও মেরিন), পরিচালক (পরিবহন) ও পরিচালক (নিরাপত্তা)। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব মো. ওমর ফারুক।

    কনটেইনার ডিপোতে শনিবার (৪ জুন) রাতে আগুন লাগার পর রাত ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। ডিপোতে এখনও আগুন জ্বলছে। শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দও। ফায়ার সার্ভিসসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। সকাল ৮টার দিকে দুটি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ