ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • নানা বাড়ি গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল কিশোরের মরদেহ 

    নানা বাড়ি গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল কিশোরের মরদেহ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নানার বাড়িতে বেড়াতে আসা এক কিশোরের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরের নাম শুভ সাহা (‌১৩)। শুভ কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দৌলতগঞ্জ গ্রামের মৃত দিলীপ সাহার ছেলে।

    শনিবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ১০নং নরোত্তমপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মান্দার বাড়ি সংলগ্ন একটি পুকুর থেকে ওই কিশোরের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্ধ্যায় তার মামা বিশ্বজিৎ সাহা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

    পুলিশ জানায়, নিহত শুভ শুক্রবার কুমিল্লা জেলার লাকসাম থেকে চাঁদপুর খালার বাড়িতে বেড়াতে যায়, সেখান থেকে বেগমগঞ্জ উপজেলার ১০ নং নরোত্তমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের (মন্দার বাড়িতে) নানার বাড়িতে তার মাসহ বেড়াতে আসে। রাত সাড়ে ৯টার দিকে পার্শবর্তী বোনের বাড়িতে যায়। তার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। খবর পেয়ে পুলিশ দুপুর পৌনে ২টার দিকে ঘটনাস্থল থেকে ওই কিশোরের ভাসমান লাশ উদ্ধার করে।

    বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ