ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • গৌরনদীতে ৫ দিনব্যাপী লালন উৎসব শুরু

    গৌরনদীতে ৫ দিনব্যাপী লালন উৎসব শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে ৫ দিনব্যাপী লালন উৎসব শুরু হয়েছে। উপজেলার মেদাকুল একতা লোকনাথ সংঘের আয়োজনে  শুক্রবার সন্ধ্যায় উপজেলার মেদাকুল গ্রামে শ্রী.শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে  এ উৎসব শুরু হয়। শুক্রবারের শুরু হওয়া এই অনুষ্ঠান আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। 

    জানাগেছে, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান উপলক্ষে দুইযুগ ধরে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে লোকনাথ ভক্তরা। এরই ধারাবাহিকতায় এইদিনে উৎসব  মুখর পরিবেশে শুরু হয় লালনগীতি উৎসব। মেদাকুল শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে এই আয়োজন। এতে অংশ নেন কুষ্টিয়া লালন একাডেমির শিল্পীরা। তাদের পরিবেশন করা সংগীতে মুগ্ধ দর্শক-স্রোতারা।

    পুরো গ্যালারীজুড়ে শিশু-কিশোরসহ সব বয়সের মানুষ এই অনুষ্ঠান উপভোগ করেন। লালন সংগীত মানেই জীবনকে নতুনভাবে গড়ে তোলার পরামর্শ আর দিক নির্দেশনা এমনটাই মনে করেন দর্শকরা। মাদারীপুর থেকে আগত দর্শক আঞ্জুমান জুলিয়া বলেন, এমন অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখার রয়েছে। লালন এমন একটি গান যা শুনলে মনের ভেতর আলাদা একটি ইমেজ তৈরি হয়। তাইতো পরিবারের সবার সাথে এই অনুষ্ঠান উপভোগ করছি। 

    অনুষ্ঠানে অংশ নেয়া কুষ্টিয়া লালন একাডেমির শিল্পী মৌসুমী বালা বলেন, মানুষের মাঝে পরিবর্তণ আনার জন্য জেলায় জেলায় লালনগীতি পরিবেশন করছি। লালন মূলত মানুষকে পরিবর্তণ করতে শেখায়। ভাল দিকে হাঁটার নির্দেশনা দেয় এই লালন সংগীত  তাইতো বিরতিহীনভাবে ১৫বছর ধরে বিভিন্ন স্থানে সংগীত পরিবেশন করছি। 

    লালন উৎসব আয়োজক কমিটি ও একতা লোকনাথ সংঘের সাধারণ সম্পাদক রনজিৎ কর্মকার জানান, দুইযুগ ধরে প্রতিবছর এইদিনে হয়ে আসছে এই আয়োজন। আগামী অনুষ্ঠান আরো বৃহৎ আকারে করার পরিকল্পনা রয়েছে। 

    গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার পাশাপাশি ভক্তবৃন্দ ও স্রোতাদের নিরাপত্তায় থানা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ নিয়োজিত রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ