ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

    বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিরাপদ সড়ক পারাপারে ফুটওভারব্রিজ নির্মাণ, সিটি বাস সার্ভিস চালু এবং ভাঙ্গা-বরিশাল মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ছয় লেনে উন্নীত করার দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

    মঙ্গলবার (১১ আগস্ট) সকালে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় সর্বস্তরের শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    কর্মসূচিতে শিক্ষার্থীরা নথুল্লাবাদ, চৌমাথা ও রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় দ্রুত ফুটওভারব্রিজ নির্মাণসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন। একই সঙ্গে নগরীর যানজট নিরসনে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

    শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, নথুল্লাবাদ-চৌমাথা-রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় দ্রুত ফুটওভারব্রিজ নির্মাণ, সিটি বাস সার্ভিস চালু, ভাঙ্গা-বরিশাল মহাসড়কের গড়িয়ারপাড়-নথুল্লাবাদ-রুপাতলী অংশ ছয় লেনে উন্নীত করা, চলাচলকারী অটোরিকশা ও সিএনজির ভাড়া নির্ধারণ করে ভাড়ার চার্ট প্রকাশ ও কার্যকর করা এবং যানজট নিরসনে টেকসই ব্যবস্থা গ্রহণ।

    অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থী নাইম বলেন, নথুল্লাবাদ, চৌমাথা ও রূপাতলী নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ। প্রতিদিন এসব সড়ক দিয়ে বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। অথচ নিরাপদে সড়ক পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা নেই। ফলে শিক্ষার্থীসহ পথচারীদের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে।’ দ্রুত ফুটওভারব্রিজ নির্মাণের মাধ্যমে এ সমস্যা সমাধানের দাবি জানান তিনি।

    শিক্ষার্থী রোহান বলেন, নগরীতে সিটি বাস সার্ভিস না থাকায় সাধারণ মানুষকে অটোরিকশা ও সিএনজির ওপর নির্ভর করতে হচ্ছে। এতে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন বিষয়ে যাত্রীদের সঙ্গে চালকদের বিরোধের সৃষ্টি হয়। তাই সিটি বাস চালুর পাশাপাশি অটোরিকশা ও সিএনজির ভাড়া নির্ধারণ করে তা কার্যকর করা প্রয়োজন।

    শিক্ষার্থীরা বলেন, বরিশালের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও গতিশীল করতে ভাঙ্গা-বরিশাল মহাসড়ক ছয় লেনে উন্নীত করা সময়ের দাবি। পাশাপাশি নগরীর ক্রমবর্ধমান যানজট মোকাবিলায় স্বল্পমেয়াদি উদ্যোগের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।

    তাদের ভাষ্য, নিরাপদ সড়ক, সুশৃঙ্খল গণপরিবহন ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা না গেলে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী গড়ে তোলা সম্ভব নয়। তাই জনভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

    কর্মসূচি শেষে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে দফা দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়নে দ্রুত দৃশ্যমান উদ্যোগ না নেওয়া হলে পরবর্তী কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ