ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর!

    দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণাঞ্চলের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যে পরিপূর্ণ হলেও প্রচারের অভাব ও সংকীর্ণ জায়গার কারণে দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘরটি। ২০১৫ সালের ৮ জুন চালুর পর থেকে এখানে দৈনিক গড়ে মাত্র ৩০-৪০ জন দর্শনার্থী আসেন। নিজস্ব কার্যালয় না থাকা ও খুলনা আঞ্চলিক কার্যালয়ের অধীনে পরিচালিত হওয়ায় এর উন্নয়ন-সম্প্রসারণও থমকে আছে।

    মঙ্গলবার (১১ আগস্ট) সরেজমিনে দেখা যায়, জাদুঘরের ৯টি গ্যালারিতে একাদশ-দ্বাদশ শতকের লক্ষ্মী ও বিষ্ণুমূর্তি, ১২-১৫ শতকের শিবলিঙ্গ, প্রাচীন মুদ্রা ও অলংকৃত ইটসহ শতাধিক পুরাকীর্তি রয়েছে। তবে খোলামেলা পরিবেশ, আলোকসজ্জা ও প্রচার না থাকায় অনেক স্থানীয় বাসিন্দা এটি সম্পর্কে জানেন না। এনভায়রনমেন্ট ও অভ্যন্তরীণ সাজসজ্জার ঘাটতি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন দর্শনার্থীরাও।

    এ বিষয়ে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার সাংবাদিকদের জানান, জাদুঘরটি আধুনিকায়ন ও প্রাচীন নিদর্শন সংগ্রহের কাজ চলছে, পাশাপাশি প্রচারণায় জোর দেওয়া হবে। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি-ভাস্কর্যও জাদুঘরে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ