ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

    উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলার উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. হামিদা আক্তার বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। সাধারণ মানুষ যাতে হাসপাতালে এসে ভালো চিকিৎসাসেবা পান, সে বিষয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এছাড়া তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। 

    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ জাহিদ আলম, সদস্য সচিব সরদার সোহেল, সদস্য মো.মাহবুবুর রহমান, মো. সোহাগ হাওলাদার, মো. রফিকুল ইসলাম, সাবেক সভাপতি মহসিন মিয়া লিটন, সিনিয়র সহ-সভাপতি মো.নুরুল ইসলাম, সহ-সভাপতি মো. নাসির উদ্দীন বালী, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাওছার হোসেন, মো. রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক মো. নুরুল ইসলাম আসাদ ও সদস্য মো. খলিলুর রহমান ও সাংবাদিক মেহেদী হাসান ভূইয়া।

    এ ছাড়াও উপস্থিত ছিলেন, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্না, যুগ্ম আহ্বায়ক বিপ্লব চন্দ্র, সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মাসুম, সদস্য আসাদুজ্জামান সোহাগ। 

    সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়ন,অনিয়ম দূর করা এবং চিকিৎসাসেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেয়া, হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগে রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা, জনবল সংকট দূর করতে  চিকিৎসক, নার্স ও অন্যান্য পদের শূন্যতা পূরণের বিষয়ে আলোচনা করেন প্রেসক্লাবের আহবায়ক সৈয়দ জাহিদ আলম ও সদস্য সচিব সরদার সোহেলসহ সাংবাদিকরা। 
     
    তারা দালাল ও অনিয়ম এবং  হাসপাতালের ভেতর দালালদের দৌরাত্ম্য রোধ করা,সরকারি ওষুধ ঠিকমতো বিতরণ ও রোগীদের তা প্রাপ্তি নিশ্চিত করা,স্বাস্থ্য খাতের নানা সমস্যা সমাধানে সাংবাদিকদের পেশাগত সহযোগিতা কামনাসহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। 

    পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপজেলা স্বাস্থ্য ও রিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামিদা আক্তার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ