ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • সাংবাদিক অপহরণচেষ্টায় ব্যবহৃত প্রাইভেট কার জব্দ

    সাংবাদিক অপহরণচেষ্টায় ব্যবহৃত প্রাইভেট কার জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব‌রিশাল মহানগর গোয়েন্দা পু‌লিশের প‌রিদর্শক হ‌রিদাস নাগ বলেন, প্রাইভেট কা‌রটি ভাড়ায় চালিত ছি‌ল। গা‌ড়ির মালিকের বাসার গ্যারেজ থেকেই এটি জব্দ করা হয়েছে। তবে সাংবা‌দিকের ওপর হামলা ও অপহরণচেষ্টায় জ‌ড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়‌নি।
    সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুকে অপহরণচেষ্টায় ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করেছে পু‌লিশ।

    নগরীর জর্ডন রোড এলাকার এক‌টি ভবনের গ্যারেজ থেকে শুক্রবার দুপুরে গাড়ি‌টি জব্দ করা হয়।

    ব‌রিশাল মহানগর গোয়েন্দা পু‌লিশের প‌রিদর্শক হ‌রিদাস নাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ‘প্রাইভেট কা‌রটি ভাড়ায় চালিত ছি‌ল। গা‌ড়ির মালিকের বাসার গ্যারেজ থেকেই এটি জব্দ করা হয়েছে। তবে সাংবা‌দিকের ওপর হামলা ও অপহরণচেষ্টায় জ‌ড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়‌নি।

    ‘ইতোমধ্যে ঘটনার সঙ্গে সম্পৃক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বা‌কিদের ধরতে অ‌ভিযান অব্যাহত রয়েছে।’

    রোববার বিকেলে নগরীর শীতলাখোলা এলাকার মুমী‌তু ক‌মিউ‌নি‌টি সেন্টারের সামনে অপুর ওপর হামলা চালিয়ে তাকে অপহরণের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এদিন রাতেই কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতপরিচয় পাঁচ থেকে সাতজনকে আসামি এক‌টি মামলা করেন অপু।

    পরে বৃহস্পতিবার রাতে পটুয়াখালী জেলার মহিপুর থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

    ব‌রিশাল মহানগর পু‌লিশের অ‌তি‌রিক্ত ক‌মিশনার এনামুল হক বলেন, ‘নিউজসংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা আগেও ঘটেছে। এই হামলা কেন ঘটেছে, সে‌টি অনুসন্ধান চলছে।’


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ