বরিশালে ৬টি গাঁজা গাছসহ মাদক কারবারি আটক

বরিশালে গাঁজা গাছসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃত মনির হাওলাদার (৪০) বরিশাল সদর উপজেলার ৭নং চরকাউয়া ইউনিয়নে ১নং ওয়ার্ডের নয়ানী গ্রামের মৃত. আনসার হাওলাদারের ছেলে।
শুক্রবার (৩জুন) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জমান।
এর আগে, বৃহস্পতিবার (২জুন ) দিবাগত রাতে চরকাউয়া ইউনিয়নে ১নং ওয়ার্ড নয়ানী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
ওসি জানান, নিজ বাড়িতে গাঁজা চাষ করছে মনির হাওলাদার এমন সংবাদের ভিত্তিতে এস আই শামসুল হক, স্বজল শাহা সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ৬টি গাঁজার গাছসহ তাকে আটক করে।
এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
এএজে