ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • বরিশালে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন

    বরিশালে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এই স্লোগানকে সামনে রেখে বরিশালে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

    শুক্রবার সকাল ১০টায় বিডি ক্লিন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এই কার্যক্রামের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস।

    বাংলাদেশ অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশব্যাপী একযোগে পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, জেলা প্রশাসকের কার্যলয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বিডি ক্লিন বরিশালের আঞ্চলিক সমন্বয়ক মাসুদুর রহমান, সাবেক বিভাগীয় সমন্বয়ক ইব্রাহিম মাসুম, সিনিয়র সদস্য মো. শাহাজাদা হিরা, বিভাগীয় সহ-সমন্বয়ক রুমি আক্তার, অতিরিক্ত সমন্বয়ক আইডি এন্ড মিডিয়া তামিম হোসেন অতিরিক্ত সমন্বয়ক লজিস্টিকস ইব্রাহিম খন্দকার, জেলা সমন্বয়ক জায়েদ ইরফানসহ দুই শতাধিক সদস্যরা উপস্থিত ছিলেন। 

    শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বিডি ক্লিন বরিশালের সদস্যদের শপথ বাক্য পাঠ করিরে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের শুরু করেন অতিথিরা।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ