ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • শিক্ষার্থীর সন্তান কোলে নিয়ে ক্লাস নিলেন ববি শিক্ষক 

    শিক্ষার্থীর সন্তান কোলে নিয়ে ক্লাস নিলেন ববি শিক্ষক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময় ছাত্রীর শিশু সন্তানকে কোলে নিয়ে ক্লাস নিয়েছেন এক শিক্ষক। ক্লাসে শিশু সন্তানের  কারণে ঐ শিক্ষার্থীর মনোযোগ দিতে না পারায় ক্লাসের শিক্ষক নিজেই কোলে নিয়ে ক্লাস করিয়েছেন। ঐ শিক্ষকের নাম আশিক-ই-এলাহী। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক।

    জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (২ জুন) সমাজবিজ্ঞান বিভাগে ২০১৯-২০ সেশনের স্নাতকোত্তরের 'সোসিওলজি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি' বিষয়ের ক্লাস নিচ্ছিলেন। ঐ সময় মরিয়ম আনিকা খান নামের ছাত্রীর তার সন্তানকে  নিয়ে ক্লাস করছিলেন। শিশু সন্তানের কারণে ক্লাস সে শিক্ষার্থীর কিছুটা মনোযোগে ব্যাঘাত ঘটার বিষয়টি সে শিক্ষক লক্ষ্য করলে তিনি কোলে নিয়ে ক্লাস নেন।

    বিষয়টিকে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের ছাত্র-শিক্ষকের ভালোবাসা ও সহনশীলতা হিসেবে দেখছেন এবং প্রশংসা করছেন।

    ২০১৯-২০ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ফারজানা ফেরদৌস বলেন, একটি মেয়ের উচ্চশিক্ষা বা পড়াশুনার বিষয়ে অনেক সমস্যা থাকে। যখন শিক্ষকদের কাছ থেকে এই ধরণের সাপোর্ট পায় তখন তারা অনুপ্রেরণা পায়।

    আশিক-ই-এলাহী বলেন, মাতৃত্ব তো একটি স্বাভাবিক বিষয়। তাই সকল প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার থাকা দরকার। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ডে কেয়ার সেন্টারটি আছে সেটি পুরোপুরি চালু নয়। আনিকা বিশ্ববিদ্যালয়ের ডে কেয়ার সেন্টারে কথা বলেছিলো তার বাচ্চাকে ডে কেয়ার সেন্টারে রাখায় বিষয়ে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ