বার্থী তারা মায়ের মন্দিরের পুরোহিত অনিল চন্দ্র মৈত্র’র পরলোক গমন

দেশের সবচেয়ে পুরানো ঐতিহ্যবাহী বরিশালের গৌরনদী উপজেলার বার্থী শ্রী শ্রী তারা মায়ের মন্দির এর প্রধান পুরোহিত অনিল চন্দ্র মৈত্র (৭০) দীর্ঘদিন যাবত অসুস্থ থাকার পর নিজ বাড়ি উপজেলার চাঁদশী ইউনিয়নের দক্ষিণ গোবরর্ধন গ্রামে শুক্রবার সকালে পরলোক গমন করেন।
তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
ওই দিন বিকেলে পারিবারিক শশ্মাণে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন করা হয়। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বার্থী শ্রী শ্রী তারা মায়ের মন্দিরের ট্রাষ্ট্রি বোর্ডের সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, পূজা উদ্যাপন কমিটির সভাপতি পঞ্চলাল দত্ত, সহ-সভাপতি শেখর দত্ত বনিক, সাধারন সম্পাদক স্বজল ঘোষসহ অন্যানরা।
এইচকেআর