ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • গৌরনদীতে ব্রীজ ভেঙ্গে মরণ ফাঁদে পরিণত

    গৌরনদীতে ব্রীজ ভেঙ্গে মরণ ফাঁদে পরিণত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদী উপজেলার বংকুরা গ্রামে খালের উপর নির্মিত ব্রীজ ভেঙ্গে মরণ ফাঁদে পরিণত হয়েছে।  ওই গ্রামের সাবেক ইউপি সদস্য সোহেল সরদার জানান, ২৫ বছর পূর্বে বংকুরা গ্রামে তার বাড়ির পাশে খালের উপর একটি আয়রণ ব্রীজ নির্মাণ করা হয়। 

    ব্রিজটি দিয়ে বংকুরা, নোয়াপাড়া, চন্দ্রহার, পূর্ব চন্দ্রহার, বাহাদুরপুর ও কেফায়েতনগর গ্রামের প্রায় কয়েক হাজার বাসিন্দা যাতায়ত করেন। এছাড়াও ব্রিজটি দিয়ে একটি মাধ্যমিক বিদ্যালয়, দুইটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, তিনটি মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও একটি কমিউনিটি ক্লিনিকে যাতায়ত করেন স্থানীয়রা। 

    তিনি আরও জানান, গত দুই বছর যাবত  ব্রিজটির রেলিং ও ঢালাইয়ের একাংশ খসে পড়ে ব্রিজটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজের উপর কাঠ দিয়ে কোনমতে যাতায়ত করছেন এলাকাবাসী। ব্রিজটি নির্মাণের জন্য ইতিমধ্যে মাটি পরিক্ষা করে ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ