ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • গৌরনদীতে দিন মজুরকে কুপিয়ে জখম

    গৌরনদীতে দিন মজুরকে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরধরে কবির হাওলাদার (৪৫) নামের এক দিনমজুরকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। 

    স্থানীয়রা আহতবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার হাজিপাড়া গ্রামের। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

    শুক্রবার সকালে গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত কবির হাওলাদার অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবত তার বসতঘর ভেঙ্গে বাড়ির রাস্তা নির্মাণের পাঁয়তারা চালিয়ে আসছে একই বাড়ির চাচাতো ভাই জহির হাওলাদার ও সিরাজ হাওলাদার গংরা। এ নিয়ে বিভিন্ন সময় অত্যাচার চালিয়ে আসছিলো তার চাচাতো ভাইরা। 

    তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে তাকে (কবির) রক্তাক্ত জখম করে জহির, সিরাজ ও জহিরের পুত্র নাঈম হাওলাদার। অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মো. হেলাল উদ্দিন জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ