ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • বরিশালে সদর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

    বরিশালে সদর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে’র ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৩ জুন) সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে বরিশাল সদর উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

    বরিশাল সদর উপজেলা বিএনপি সভাপতি এ্যাড, কাজী এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিমের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক এ্যাড, মজিবর রহমান নান্টু।

    অলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর স্মৃর্তিচারণ করেন প্রধান বক্তা কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব এ্যাড, আকতার হোসেন তালুকদার মেবুল।

    এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য নুরুল আমিন, মন্টু খান, আব্দুস ছালাম রাঢ়ি, আলি আহমেদ, কাজি ফিরোজ, কবির হোসেন, মো. উজ্জল ও ছাত্রদল নেতা মনিরুজ্জামান, আঃ কাদের মোল্লা প্রমুখ।

    দোয়া-মোনাজাত পরিচালনা করেন জেলা বিএনপি সদস্য নুরুল আমিন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ