ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • সাংবাদিক অপূর্বকে অপহরণ চেষ্টার ঘটনায় গ্রেফতার ৩

    সাংবাদিক অপূর্বকে অপহরণ চেষ্টার ঘটনায় গ্রেফতার ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু’র ওপর সন্ত্রাসী হামলা এবং অপহরণচেষ্টার ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তবে এই ঘটনায় মূল হোতা জিহাদুল ইসলাম জেহাদ, নূ‌রে আলম ও হা‌বিবসহ বাকিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

    শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) এনামুল হক।

    গ্রেফতারকৃতরা হলো- নগরীর কাউনিয়া এলাকার মৃত. আ. বারেক সিকদারের ছেলে মামুন সিকদার ওরফে চিডা মামুন, আ. বারেক হাওলাদারের ছেলে নুরুন মোমেন ওরফে কোটন, নগরীর নথুল্লাবাদ এলাকার মৃত আজিজ খানের ছেলে মাহমুদ ওরফে রিয়াজ।

    অতিরিক্ত কমিশনার এনামুল হক বলেন, সাংবাদিক অপূর্বকে অপহরণচেষ্টার ঘটনার পরপরই কোতোয়ালি থানায় মামলা হয়৷ এরপর আমরা ভিডিও ফুটেজ ও বিভিন্ন সূত্র ধরে অভিযানে নামি। গোপন সূত্রে খবর পেয়ে পটুয়াখালী জেলার মহিপুরে অভিযান চালিয়ে গত রাতে আসামিদের গ্রেফতার করা হয়।

    তিনি আরও বলেন, আমরা গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করছি। প্রাথমিকভাবে ঘটনার কারণ এখনও সুনিশ্চিত হওয়া যায়নি। মূল হোতাদের ধরতে পারলে পুরো রহস্যের জট খুলবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

    তবে ব‌রিশাল মহানগর গো‌য়েন্দা পু‌লি‌শের উপ ক‌মিশনার মনজুর রহমান জানান, প্রাথমিকভাবে আসামিরা দাবি করেছে, মুমীতু কমিউনিটি সেন্টারের মালিক মামুন মল্লিক দৈনিক সময় সংবাদ নামে একটি পত্রিকার সাইনবোর্ড লাগিয়েছিলো তার ভবনে। সেটি নিয়ে সাংবাদিক অপূর্বর সাথে কথার কাটাকাটি হয় মামুনের সাথে। সেজন্য অপুকে হেনস্তা করতে মামুন নির্দেশ দেয় জেহাদ ও ট্যারা হাবিবকে। তবে বিষয়টি পুরো তদন্ত না করে কিছুই বলা যাচ্ছে না।

    এদিকে, গ্রেফতারকৃতদের ছবি তুলতে গেলে তারা পু‌লি‌শের সাম‌নেই চিত্র সাংবাদিকদের সাথে অসৌজন্য মূলক আচরণ করে। পরে ডিবি পুলিশের হস্তক্ষেপে তারা শান্ত হয়। 

    এর আগে ২৯ মে বিকাল সাড়ে ৩টায় সময় টে‌লি‌ভিশ‌নের বরিশাল অফিসে যাওয়ার পথে ব্যুরো প্রধান অপূর্ব অপুকে অপহরণচেষ্টা চালায় একদল সন্ত্রাসী। এ ঘটনার পরপরই বরিশালসহ সারাদেশ সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষ প্রতিবাদ শুরু করে।

    ঘটনার ৬ দিন পর ৩ জনকে গ্রেফতার সক্ষম হয়েছে ডিবি পুলিশ। ত‌বে ধরা ছোয়ার বাই‌রে মূল অ‌ভিযুক্তরা। এম‌নকি হামলার পর অপহরণ চেষ্টায় ব‌্যবহৃত প্রাই‌ভেটকার‌টিও জব্দ কর‌তে পা‌রে‌নি পু‌লিশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ