ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • শিক্ষাবিদ প্রফেসর সাইদুুল ইসলাম আর নেই

    শিক্ষাবিদ প্রফেসর সাইদুুল ইসলাম আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মহানগর জাতীয় পার্টির আহবায়ক ও শিক্ষক নেতা বরিশাল ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ মহসিন-উল ইসলাম হাবুলের বড় ভাই বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের সাবেক অধ্যক্ষ বরেন্য শিক্ষাবিদ প্রফেসর সাইদুুল ইসলাম আর নেই।

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার রাত সাড়ে ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


    তিনি রাষ্ট্রবিজ্ঞান সমিতি বরিশাল বিভাগের অন্যতম প্রতিষ্ঠাতা। এছাড়াও নগরীর ২২ নং ওয়ার্ড¯’ পশ্চিম বগুড়া জামে মসজিদ কমপ্লেক্স, নুরানী ও হাফেজ্জী মাদ্রাসা, পাঠাগার এবং বাকেগঞ্জের পাদ্রীশিবপুর মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা, জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা।


    মরহুম সাইদুল ইসলামের জানাজা নামাজ গতকাল বৃহস্পতিবার বাদ জোহর তেমাথা পশ্চিম বগুড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তাকে তার পৈত্রিক নিবাস বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর ইউনিয়নে তার বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হয়।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ