ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • উজিরপুরে যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতনের অভিযোগ

    উজিরপুরে যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতনের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে যৌতুকের দাবীতে স্বামীর স্ব-পরিবার মিলে গৃহবধুর হাত-পা বেঁধে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় ধামসর গ্রামে এ ঘটনা ঘটে। 

    আহত গৃহবধূ জেসমিন বেগম উপজেলার হস্তিশুন্ড গ্রামের ইউসুফ মোল্লার মেয়ে ও একই উপজেলার ধামসর গ্রামের মৃত লতিফ হাওলাদারের ছেলে স্বপন হাওলাদারের স্ত্রী। 


    আহত গৃহবধূ জেসমিন বেগম জানান, ৩ বছর পূর্বে সামাজিকভাবে স্বামী স্বপন হাওলাদারের সাথে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে মেহেরিমা নামে ২ বছরের ১ টি কন্যা সন্তান রয়েছে। জেসমিন অভিযোগ করে বলেন বিয়ের পর থেকে আমাকে বিভিন্ন সময় যৌতুকের দাবীতে অমানবিকভাবে নির্যাতন চালায়। আমার সুখের দিকে তাকিয়ে বাবা-মা আমার স্বামীকে ১ লাখ টাকা যৌতুক দিয়ে দেয়। এরপরও ক্ষ্যান্ত হয়নি স্বামী। আমাকে হত্যার উদ্দেশ্যে তার পূর্বের স্ত্রীর ঘরের সন্তান শ্রাবনী আক্তার ও তার ভাই ভাবীদের নিয়ে ঘরের দরজা বন্ধ করে হাত-পা বেঁধে লোহার রড দিয়ে পিটিয়েছে।

    এ ব্যাপারে অভিযুক্ত স্বপনকে পাওয়া যায়নি। তবে তার ভাই শওকত হাওলাদার জানান, তারা স্বামী স্ত্রী মারামারি করেছে। আমরা পরিবারের কেউ তাকে মারধর করি নাই। 

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করে হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ