ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • গৌরনদীতে পেয়ারা ভর্তি কার্টুনে ফেনসিডিল: পিতা-পুত্র গ্রেপ্তার 

    গৌরনদীতে পেয়ারা ভর্তি কার্টুনে ফেনসিডিল: পিতা-পুত্র গ্রেপ্তার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে গ্রেফতার এড়াতে বেশ কিছুদিন আত্মগোপনে ছিল দুর্ধর্ষ মাদক বিক্রেতা সুমন মোল্লা।

    হঠাৎ করে বুধবার (১ জুন) দিবাগত রাতে মুখে মাক্স পরে একটি ইজিবাইকের মধ্যে দুটি পেয়ারার কার্টুন নিয়ে বাড়ি ফিরছিলেন সুমন।

    গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার গৌরনদী মডেল থানা পুলিশ ওই ইজিবাইকটি আটক করে। এসময় ইজিবাইকে যাত্রীবেশে থাকা মুখে মাক্স লাগানো ব্যক্তির মাক্স খুলে দেখা যায় দুর্ধর্ষ মাদক বিক্রেতা সুমন। তার পাশে অপর যাত্রীবেশে রয়েছে সুমনের বাবা ইদ্রিস মোল্লা। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ সুমন ও তার বাবা ইদ্রিস মোল্লাকে দিয়ে পেয়ারার কার্টুন থেকে পেয়ারা নামিয়ে দেখতে পান কার্টুনের নিচে সাজানো রয়েছে ১৬০ বোতল ফেনসিডিল।

    তথ্যের সত্যতা নিশ্চিত করে অভিযানের নেতৃত্ব দেয়া গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন, উপজেলার নন্দনপট্টি এলাকার পঞ্চগ্রাম ঈদগাহ এলাকার এ অভিযানে দুই কার্টুন পেয়ারার নিচ থেকে ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। একইসাথে দুর্ধর্ষ মাদক বিক্রেতা সুমন মোল্লা ও তার বাবা ইদ্রিস মোল্লাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার (২ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ