ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন
  • বরিশালে ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত ৩৬৬ জন

    বরিশালে ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত ৩৬৬ জন
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৬৬ জন। পাশাপাশি সুস্থ হয়েছেন ৩৭০ জন রোগী। তবে এদিন কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

    এছাড়া গত ১ সপ্তাহে ৪০৪৫ জন আক্রান্তের পাশাপাশি সুস্থতা লাভ করেছিলেন ৩৮৫১ জন।   


    সূত্র জানায়, বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত ৩৬৬ জনের মধ্যে বরিশালে রয়েছেন ৫৫ জন, পটুয়াখালীতে ৬৯ জন, ভোলায় ১০২, পিরোজপুরে ৭৮, বরগুনায় ৩৯ ও ঝালকাঠিতে ২৩ জন।

    সংশ্লিষ্টরা বলছেন পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়া, খালে ও নদীর পানিতে জীবাণু ছড়িয়ে পড়া এবং অস্বাস্থ্যকর খাবারের কারণে এ বছর হঠাৎ করে বরিশালের বেশ কয়েকটি জেলায় ডায়রিয়া ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে এবং এ অঞ্চলের ছোট বড় হাসপাতালগুলো রোগীতে সয়লাব হয়ে যায়।

    এরমধ্যে বরিশাল, পটুয়াখালী ও ভোলায় তুলনামূলক বেশি মানুষ আক্রান্ত হয়েছেন ডায়রিয়ায়।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ