ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • বরিশালে নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে বিক্ষোভ

    বরিশালে নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে নিত্যপণ্যের দাম কমানো সহ অর্থ পাচারকারীদের শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশে করেছে কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি। 

    বৃহস্পতিবার (২ জুন) সকাল ১০ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক কমরেড অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে 


    বক্তব্য রাখেন কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক অবদুস ছত্তার, সদস্য কমরেড রনজিৎ চট্রোপাধ্যায়, সম্পাদক মন্ডলী সদস্য কমরেড শামীম ইমাম,  সদস্য কমরেড নিতাই মন্ডল, সদস্য কমরেড নৃপেন্দ্র নাথ বাড়ৈ প্রমুখ। 

    এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমিটি সদস্য উপাধাক্ষ হারুন অর রসিদ,অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোকন, অধ্যাপক বিরেন রায়, জাফর আহমেদ তালুকদার ও বরিশাল জেলা বামজোটের সমন্বয়ক অধ্যাপক দুলাল মজুমদার প্রমুখ।


    বক্তারা বলেন, অভিলম্বে দেশের অর্থ পাচারকারীদের দেশবাশির কাছে চিহ্নিত করে দ্রæত বিচার করার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সাধারন মানুষের নিয়ন্ত্রনে আনার দাবী জানান তাঁরা। পরে লাল পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল চত্বর সমাবেশ স্থলে এসে শেষ হয়।

     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ