ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • বাকেরগঞ্জে ইয়াবাসহ কথিত সাংবাদিক আটক

    বাকেরগঞ্জে ইয়াবাসহ কথিত সাংবাদিক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জ থেকে ইয়াবাসহ এক ভুয়া সাংবাদিককে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

    বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের দাওকাঠী গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ও সংবাদ বরিশাল ও সকালের বার্তা নামের দুটি প্রেস কার্ড উদ্ধার করা হয়।

    আটক সাইদুর রহমান শাহীন (৩৫) ঝালকাঠী জেলার নলছিটি থানার কুশাংগল গ্রামের আব্দুস সালামের ছেলে।

    বাকেরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সত্য রঞ্জন খাসকেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    তিনি জানান, সাইদুরের কাছ থেকে পাওয়া প্রেস কার্ড দুটি কিছুটা ঝাপসা, ধারণা করা হচ্ছে সহজে মাদক ব্যবসা পরিচালনার জন্য ভুয়া সাংবাদিক পরিচয় দিত। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ