ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • বাকেরগঞ্জে নদীতে ড্রেজার ডুবে সুকানি নিখোঁজ

    বাকেরগঞ্জে নদীতে ড্রেজার ডুবে সুকানি নিখোঁজ
    নিখোঁজ সুকানি মিলন মোল্লা।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জের তুলাতলা নদীতে বালু কাটতে গিয়ে লোডভর্তি এমভি সালেহ-২ ড্রেজার ডুবে সুকানি মিলন মোল্লা (২৩) নিখোঁজ হয়েছে।

    মিলন মোল্লা উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হীরাধর গ্রামের কালাম মোল্লার ছোট ছেলে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান চলছিল।

    স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে ড্রেজারটি তুলাতলা নদী থেকে বালু কেটে ইমামকাঠী বালিগ্রাম খেয়াঘাট সংলগ্ন স্থানে নোঙর করে রাখে। বৃহস্পতিবার ভোর রাতে নদীর পানিতে ভাটা শুরু হলে দড়ি ছিড়ে ড্রেজারের এক পাশে কাত হয়ে ডুবে যায়। এ সময় ড্রেজারে থাকা তিন জন সাতরে তীরে উঠতে পারলেও ইঞ্জিন রুমে থাকা মিলন মোল্লা ড্রেজারসহ পানিতে ডুবে যায়।

    এমভি সালেহ-২ ড্রেজারের দায়িত্বে থাকা চঞ্চল জানান, ড্রেজারের বালু আনলোড করার জন্য ড্রেজারটি বালিগ্রাম খেয়াঘাটে নোঙ্গর করা ছিল। পানির ভাটায় কর্মচারী মিলনসহ ড্রেজারটি পানিতে ডুবে গেছে।

    বরিশাল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারি পরিচালক বেলাল হোসেন জানান, বর্তমানে তুলাতলা নদীর পানির স্রোত বেশি থাকার কারণে নিখোঁজ মিলনের সন্ধান পাননি। পানি কমে গেলে তারা আবার অভিযান পরিচালনা করবেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। বরিশাল ও বাকেরগঞ্জের ফায়ার সার্ভিস এবং বাকেরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ ব্যক্তির পরিবারকে সহায়তা করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ