ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা
  • পাথরঘাটায় শিশু মেলার উদ্বোধন

    পাথরঘাটায় শিশু মেলার উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের আওতায় ২দিন ব্যাপী শিশু মেলা শুভ উদ্বোধন করা হয়েছে। 

    বুধবার বেলা ১১টায় পাথরঘাটা কে এম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে, বরগুনা জেলা তথ্য অফিসের আয়োজনে  ও পাথরঘাটা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসেন মোহাম্মদ আল মুজাহিদ এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম গোলাম কবির। 

    বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা সেলিম মাহমুদ, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল তালুকদার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মনিরুল ইসলাম প্রমুখ। শিশু মেলা উপলক্ষে সকাল ১০ টায় স্কুল চত্বরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের ষ্টলে  বিজ্ঞান বিষয়ক বিভিন্ন দ্রব্য উপস্থাপন সহ শিক্ষণীয় নানা বিষয় স্থান পায়। 

    এই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন,  শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। দেশ এগিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আধুনিক শিক্ষা ব্যবস্থারও প্রসার ঘটাতে হবে। আমাদের সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে পারলে বাল্যবিবাহ, ইভটিজিং,  ধর্ষণ,  নারী ও শিশু নির্যাতন বন্ধ হবে। পরে বিদ্যালয় চত্বরে বৃক্ষ রোপন করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ