ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • বরিশালে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

    বরিশালে বিশ্ব দুগ্ধ দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই  দুগ্ধশিল্প” এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব  দুগ্ধ দিবস উপলক্ষে বরিশালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার সকাল সাড়ে ১০ টায় বরিশাল জেলা প্রশাসন ও জেলা প্রাণি সম্পদ কার্যালয়ের আয়োজনে সার্কিট হাউজ ধাঁনসিড়ি মিলনায়তনে  এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।

    এসময় প্রধান অতিথি  দুগ্ধ শিল্প খামারীদের বলেন, আপনাদের মাধ্যমে আমাদের এই শিল্প সামনে আরো এগিয়ে নিয়ে যাবার জন্য আপনাদের সকল সমস্যার কথা শুনে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছে দেব।

    মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের শধু প্রনধনা নয় সে এই  দুগ্ধ শিল্পের সাথে যারাই জড়িয়ে কাজ করছেন তাদেরকে স্বাবলম্ভি হিসেবে দেখতে চায়।

    আজ আপনাদের মাধ্যমেই এখন দেশে গো-মাংসের ঘাটতি নেই।  মাংসে আমরা আজ সয়ং সম্পূর্ণ হয়েছি। যদিও দুধে আমরা কিছুটা পিছিয়ে আছি সেখান থেকে ফিরে আসার জন্য আমি আপনাদের নিয়ে কাজ করার আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

    এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদ এ্যাড, তালুকদার মো. ইউনুস, ডিন, এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ (পবিপ্রবি) প্রফেসর ড. মো. আহ্সানুর রেজা, বরিশাল বিভাগীয় প্রণি সম্পদ বিভাগ পরিচালক ডাঃ মো. আব্দুস সবুর। 

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন বরিশাল জেলা প্রাণি সম্পদ অফিসার ড. মো. নুরুল আমিন। এর আগে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে একটি র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক ঘুড়ে পুনরায় সার্কিট হাউজ প্রাঙ্গনে এসে শেষ হয়।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ