আগৈলঝাড়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার তালতা গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় কৃষক মাঠ স্কুল ধান এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো. খলিলুর রহমানের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুভাষ মন্ডল, সুভাষিনী সরকার প্রমুখ। এসময় স্থানীয় কৃষকরা মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় বলেন, পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে কৃষকরা যাতে নিরাপদ ফসল উৎপাদন করতে পারে সে জন্য এই প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষন দেয়া হচ্ছে।
এইচকেআর