ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • আগৈলঝাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

    আগৈলঝাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে।

    আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের মিজানুর রহমানের পনের মাস বয়সী ছেলে জিহাদ হোসেন সকালে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পরে যায়। পরে বাড়ির লোকজন পুকুর থেকে জিহাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মুর্শিদা আক্তার তাকে মৃত ঘোষনা করেন।

    এছাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের নারায়ন হালদারের আট বছরের ছেলে মৃগী রোগী নীলয় হালদার খেলা করতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পরে যায়। 

    বাড়ির লোকজন নীলয়কে বিভিন্ন স্থানে খুজতে থাকে। পরে বাড়ির পাশের একটি পুকুর থেকে নীলয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুর্শিদা আক্তার জানান, পানিতে ডুবে মৃত্যু শিশু দুটি হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ