ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • আগৈলঝাড়ায় ইয়াবা, অস্ত্র ও গুলিসহ একজন গ্রেপ্তার

    আগৈলঝাড়ায় ইয়াবা, অস্ত্র ও গুলিসহ একজন গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় র‌্যাবের বিশেষ অভিযানে ৩৯০পিস ইয়াবা, একটি ওয়ান শুটারগান, দুইটি ওয়ান শুটারগান কার্তুজ ও মোবাইল ফোনসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাবের মামলায় গ্রেপ্তারকৃতকে বুধবার বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

    আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮ এর বিশেষ অভিযানে উপজেলার গৈলা বাজার সংলগ্ন প্রভাতী ভবনের নিজ বাসা থেকে সজিব সরদারের কাছ থেকে ৩৯০পিস ইয়াবা, একটি ওয়ান শুটারগান, দুইটি ওয়ান শুটারগান কার্তুজসহ গ্রেফতার করা হয়। এসময় একটি তাঁর কাছ থেকে একটি  মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    এঘটনায় র‌্যাবের ডিএডি আনসার আলী বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে আলাদা দুটি মামলা দায়ের করেন। বুধবার সকালে গ্রেপ্তারকৃত সজিব সরদারকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে জানিয়েছেন আগৈলঝাড়া থানা পুলিশ।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ