ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • বরিশালে চার চাল ব্যবস‍ায়ীকে জরিমানা

    বরিশালে চার চাল ব্যবস‍ায়ীকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মূল্য তালিকা না থাকা এবং বেশি দামে চাল বিক্রি করার অপরাধে বরিশাল নগরীর চার ব্যবসায়ীকে ৫৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

    বুধবার (১ জুন) দুপুরে নগরীর ফরিয়াপট্টির চালের আড়তে এই অভিযান চালিয়েছেন সংস্থাটির সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া। এতে সহযোগিতা করেছে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টিম।


    সংস্থ‍াটি জানায়- মূল্য তালিকা না টাঙিয়ে অতিরিক্ত দামে চাল বিক্রি করে আসছিল ফরিয়াপট্টির ব্যবসাপ্রতিষ্ঠানগুলো।

    এমন অভিযোগের ভিত্তিতে বুধবার সেখানে অভিযান পরিচলনা করেন সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া। 

    এসময় অভিযোগের সত্যতা পেয়ে মহাদেব ভাণ্ডারকে ৩৫ হাজার টাকা, গৌর নিতাই ভাণ্ডার ২০ হাজার এবং দুই খুচরা চালের দোকানিকে তিন হাজার ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

    বিষয়টির সত্যতা নিশ্চিত করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বরিশাল অফিসের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আশপাশের দোকানিদের সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরেও যদিও কেউ চাল বিক্রির ক্ষেত্রে কারসাজির আশ্রয় নেয় তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ