ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • গৌরনদীতে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

    গৌরনদীতে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে ষষ্ট শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রী (১১) ধর্ষণের শিকার হয়েছে। গুরুতর অবস্থায় নির্যাতিতা স্কুল ছাত্রীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি উপজেলার বেজগাতী গ্রামের। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

    ভুক্তভোগী স্কুল ছাত্রীর স্বজনরা জানান, মঙ্গলবার বিকেলে একই বাড়ির টিউবওয়েলে গেলে স্কুল ছাত্রী চাচাতো ভাগ্নির মুখ চেপে ফাঁকা ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে মেনাজ উদ্দিনের ছেলে হাফিজ হাওলাদার (২৪) । 

    এসময় নির্যাতিতার ডাকচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় বখাটে হাফিজ। তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওইদিন রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

    গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পরপরই থানা পুলিশের একটি টিম অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য কাজ শুরু করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ