ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • বরিশালে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন 

    বরিশালে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌমাথা এবং রুপাতলী বাস টার্মিনাল ‍এলাকায় ফুট ওভার ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার সকাল ১০ বরিশাল নগরীর চৌমাথা এলাকায় “আর নয় সড়কে মৃত্যু, পথিকের পথ চলা হোক শান্তি ও নিরাপদ ” স্লোগান নিয়ে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্দ্যোগে এই  মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    সংগঠনের সভাপতি পারভেজ সিকদার এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মাহমুদুল হাসান, সোহাগ ফরাজী, শাহাদাত রনিসহ অন্যান্য সদস্য বৃন্দরা।

    মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা -কুয়াকাটা মহাসড়ক বরিশাল নগরীর গড়িয়ারপাড় থেকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু পর্যন্ত ১১ কিলোমিটার নগরীর ভেতর থেকে চলে গেছে। এ অংশের মধ্যেই রয়েছে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, সিএন্ডবি রোড চৌমাথা এবং রুপাতলী বাস টার্মিনাল। পায়রা সেতু উদ্বোধনের পর থেকে বরিশাল নগরীতে প্রতি নিয়ত যানবাহনের চাপ বেড়েছে। আর এই মাসের শেষের দিকে পদ্মা সেতু উদ্বোধন হলে এর মাত্রা অত্যাধিক হয়ে যাবে। উল্লেখিত ৩টি পয়েন্টে দিবারাত্রি লেগে থাকে যানজট। এসব পয়েন্টে রাস্তা পাড়াপার হতে গিয়ে প্রতিনিয়ত দূর্ঘটনার স্বীকার হচ্ছে বৃদ্ধ,শিক্ষার্থীরা সহ বিভিন্ন পেশার মানুষ।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ