ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • বরিশালে ২০ কলেজে ভর্তি হয়নি কেউ

    বরিশালে ২০ কলেজে ভর্তি হয়নি কেউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উচ্চ মাধ্যমিকে বরিশাল বিভাগের ২০টি কলেজে ভর্তি হয়নি কেউ। কলেজগুলো একজন শিক্ষার্থীও না পাওয়ায় সেখানকার আসনগুলো শূন্য রয়েছে। কেন এসব কলেজে কোনো শিক্ষার্থী আবেদন করেননি এবং শিক্ষার মান খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

    সরেজমিন গিয়ে দেখা যায়, ‍বরিশাল নগরীর জগদীশ সারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠার এক যুগ কাটলেও ‍শিক্ষার্থী তো দূরের কথা, কলেজ শাখায় কোনো শিক্ষকই নেই। এখানে কলেজ শাখার শিক্ষার্থীদের ক্লাস করার কথা থাকলেও চলছে স্কুলের শিক্ষার্থীদের পাঠদান বলে জানায় সংশ্লিষ্টরা।


    এদিকে নগরীর আরিফুর রহমান কমার্স কলেজে এ বছর এইচএসসিতে পড়তে কেউ ভর্তির আবেদনই করেননি। ‍একই অবস্থা ‍বরিশাল শিক্ষা বোর্ডের ‍আওতাধীন হালিমা খাতুন গার্লস স্কুল অ্যান্ড কলেজ, শহীদ জিয়া আইডিয়াল কলেজসহ আরও ২০টি কলেজের।

    শিক্ষার্থীরা জানায়, অতিরিক্ত অর্থ আদায়, শিক্ষক সংকটসহ পড়ালেখার মান নিয়ে প্রশ্ন থাকায় তারা এসব কলেজে পড়তে চান না।

    জগদীশ সারস্বত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ ঘোষ বলেন, আমি দায়িত্ব গ্রহণ করার পর থেকে কলেজ শাখায় কোনো ছাত্রী পাইনি। এখানে কোনো শিক্ষকও নেই। এছাড়া কলেজে ভর্তির জন্য কোনো শিক্ষার্থীও আবেদন করেননি।

    বরিশাল মাধ্যমিক ও ‍উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ‍ইউনুস বলেন, বরিশাল শিক্ষা বোর্ডের আওতায় ১২টি কলেজে কোনো শিক্ষার্থী ভর্তির আবেদন করেননি। এর পেছনের কারণগুলো হচ্ছে এ কলেজগুলো চলছে না বা কর্তৃপক্ষ চালাতে ইচ্ছুক না। এছাড়া এ কলেজগুলোতে শিক্ষার্থীদেরও ভর্তির আগ্রহ নেই। এমন অনেক কলেজ আছে সেগুলো না চালানোর জন্য আবেদন জমা দিয়েছেন কর্তৃপক্ষ।


    তিনি আরও বলেন, অন্য আটটি প্রতিষ্ঠান আছে; সেখানে কিছু শিক্ষার্থী অনলাইনে ভর্তির আগ্রহ দেখিয়েছে। এখন বুয়েট থেকে ওই শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার জন্য একটা প্রাথমিক গ্রেড দেয়া হয়েছিল ১০ মে পর্যন্ত। পরে সেটার মেয়াদ বাড়ানো হয়। সে ক্ষেত্রে এই আটটি প্রতিষ্ঠান বুয়েটের সার্ভারে ভর্তির রেজিস্ট্রেশনটা নিশ্চয়ন করেনি। তবে তারপরও আমাদের কলেজ পরিদর্শক কর্তৃপক্ষ এই আট কলেজের সঙ্গে যোগাযোগ করে তাদের শিক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের মেইল নম্বর বুয়েটের সার্ভারে পাঠিয়েছে।

    বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩৪৭টি সরকারি-বেসরকারি কলেজ রয়েছে।

    বরিশাল শিক্ষা বোর্ডে ২০২১ সালের ‍এসএসসিতে এক লাখ এক হাজার ৯১৭ পরীক্ষার্থী পাস করেছেন। তবে বোর্ডের আওতাধীন ২০ কলেজে এখন পর্যন্ত একজন শিক্ষার্থীও ভর্তি হয়নি। বোর্ড কর্তৃপক্ষ এদের মধ্য থেকে আটটি কলেজে শিক্ষার্থী ভর্তি করাতে উদ্যোগী হয়েছে। বাকিদের ব্যাপারে খোঁজ নিচ্ছে বোর্ড।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ