ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • বরিশালে ডাকাতির সরঞ্জাম সহ পাঁচ ডাকাত গ্রেপ্তার 

    বরিশালে ডাকাতির সরঞ্জাম সহ পাঁচ ডাকাত গ্রেপ্তার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। 

    মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন ৭নং চরকাউয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড কর্ণকাঠী খয়রাবাদ ব্রীজের নীচে ফুলতলা বাজার গামী রাস্তার পাশে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

    গ্রেপ্তারকৃতরা হলেন, বরগুনা জেলার আমতলী উপজেলার ছোটবগি গ্রামের মৃত সুন্দর মল্লিকের ছেলে মো. জলিল মল্লিক (৫০), ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার শ্রীরামপুর এলাকার মো. সোহরাব হাওলাদারের ছেলে মো. মামুন হাওলাদার (৩০), পটুয়াখালী কলাপাড়া উপজেলার বালিয়াতলীর আব্দুল হক খন্দকারের ছেলে মো. নুর সায়েদ খন্দকার (৫৪), ঝিনাইদহ জেলার চাঁদপুর আদর্শপাড়া এলাকার মৃত আব্দুল মান্নান বেপারীর ছেলে মো. মনির হোসেন (৪১), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল মৌ ইউনিয়নের মৃত আজিম উদ্দিন আকন এর ছেলে মো. জামাল আকন (৪১)।
    এসময়ে ডাকাত দলের অপর চারজন পালিয়ে যেতে সক্ষম হয়। 
    অভিযানে নেতৃত্ব দেন বন্দর থানা বিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. মেহেদী হাসান ও অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামন, পুলিশ পরিদর্শক তদন্ত মো. মোস্তাফিজ সহ সঙ্গীয় অভিযানিক টিম।
    পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের সাথে থাকা ট্রাক তল্লাসি করে ১টি তালাভাঙ্গ যন্ত্র ,১টি তালা ভাংগার বিশেষ যন্ত্র, ১টি রামদা ১টি ছেনা,  ১টি ছোড়া, ১টি স্ক্রু ড্রাইভার, ১টি প্লাস, ২০ হাত লম্বা লায়লনের রশি, ১টি ৫ সুতা রডের তৈরী সাবল উদ্ধার করে।
     
    জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানায় তারা প্রত্যেকে আন্তঃজেলা ডাকাত দলের স্বক্রীয় সদস্য এবং দীর্ঘ দিন যাবত পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিতভাবে বরিশাল, পটুয়াখালী তথা বরিশাল বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছে। 

    পূর্বপরিকল্পিতভাবে মঙ্গলবার তাদের সাথে থাকা ট্রাক ও দেশীয় অস্ত্রসস্ত্র, ডাকাতির সরঞ্জমাদি নিয়ে বন্দর থানা এলাকার সুবিধাজনক স্থানে ডাকাতি করার উদ্দেশ্যে ঘটনাস্থলে জড়ো হয়ে শলাপরামর্শ করতেছিল।

    গ্রেপ্তারকৃতদের ও পলাতক আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ