ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • বাবুগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

    বাবুগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ”তামাকমুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে বিশ্বতামাক মুক্ত দিবস পালিত হয়েছে ।

    উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বিকাল ৪ টার দিকে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মো. আমীনুল ইসলাম'র সভাপতিত্বে বিশ্বতামাক মুক্ত দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়র কর্মকর্তা মো. নাসির উদ্দিন,  সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, বাবুগঞ্জ থানার ওসি তদন্ত অলিউল ইসলাম,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা. নাসরীন জোবায়দা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অনীতা গাইন, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি প্রভাষক সাইফুল রহিম, সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন,সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সাংবাদিক আল আমিন প্রমূখ।

    এসময় বক্তারা বলেন তামাক জাতীয় দ্রব্য দীর্ঘদিন সেবন করলে ক্যান্সার জাতীয় রোগের বেশী ঝুঁকি থাকে। অনেকে ক্যান্সার হয়ে মৃত্যু বরন করেন। এই জন্য আমরা সকলে তামাক জাতীয় দ্রব্য সেবন থেকে বিরত থাকবো। একজনে ধুমপান করলে ওই ধুমপানের ধুয়া গিয়ে অন্য একজনের ক্ষতি করে।

    এছাড়াও যাত্রীবাহী গাড়ীতে বসে কেউ যেন ধুমপান না করে সেই জন্য সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে। তাহলেই তামাক জাতীয় দ্রব্যে দেশে ক্ষতির সংখ্যা কমে আসবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ