আগৈলঝাড়ায় মৎস্য চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

বরিশালের আগৈলঝাড়ায় মৎস্য চাষীদের নিয়ে দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার বিআরডিবি হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. নাছির উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, সহকারী মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তার প্রমুখ। ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্পের উদ্যোগে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে আরডি ও এফএফদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
কার্প মিশ্রচাষ, পাবদা, গুলশা, পাঙ্গাস এবং কার্প নার্সারী চাষ নিয়ে চাষীদের প্রশিক্ষন প্রদান করা হয়। এসময় মৎস্য চাষে উদ্যোক্তা তৈরীসহ নানা গরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।
এইচকেআর