ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • আগৈলঝাড়ায় অবৈধ জাল জব্দ 

    আগৈলঝাড়ায় অবৈধ জাল জব্দ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় পয়সারহাট সন্ধ্যা নদীর কদমবাড়ি ও ত্রিমুখী সংযুক্ত খাল ও তৎসংলগ্ন উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় মৎস্য অফিস ও উপজেলা প্রশসানের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে বিপুল পরিমান ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। 

    পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এর উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে বিনস্ট করা হয়েছে।  

    উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মঙ্গলবার সকালে উপজেলার পয়সারহাট সন্ধ্যা নদীর কদমবাড়ি ও ত্রিমুখী সংযুক্ত খাল ও তৎসংলগ্ন উন্মুক্ত জলাশয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশসানের যৌথ অভিযানে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪টি চায়না দুয়ারী জাল আটক করা হয়। 

    পরে আটককৃত অবৈধ চায়না দুয়ারী জাল উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেনের এর উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। 

    অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, ইউএনও অফিসের সহকারী রমনী সরকার, আগৈলঝাড়া থানার উপপরিদর্শক মো. আলী হোসেনসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ