সংবিধানে কোন জায়গায় লেখা আছে দেশে দিনের ভোট রাতে দেবে: জয়নুল আবেদীন

কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, আল্লাহতালা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রেখেছে শেখ হাসিনার পতন দেখার জন্য। ওরা খালেদা জিয়াকে জেলখানা ও হাসপাতালে সাধারন চিকিৎসার মাধ্যমে হত্যা করার পরিকল্পনা করেছিল। কিন্ত এদেশের লাখো মানুষের দোয়ায় খালেদা জিয়া বেঁচে থাকায় শেখ হাসিনার সেই স্বপ্ন পুরন হয়নি।
মঙ্গলবার (৩১মে) নগরীর ডিসি ঘাট সংলগ্ম রিভার ভিউ কমিউনিটি সেন্টার মিলনায়তনে বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক কমিটির এক পরিচিতি সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই অবৈধ সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখার কারনেই খালেদা জিয়াকে আইনগত ভাবে মুক্ত করা যায় নি। দেশে খালেদা জিয়ার জন্য এক আইন ওনাদের জন্য আরেক আইন। হাজী সেলিমের সাজা ও জেল হওয়ার পরও কি করে বিদেশ গিয়েছিল তা দেশবাসির কাছে প্রশ্ন হয়ে উঠেছিল। সেখানে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী বলেন সে নাকি আইন মেনে গিয়েছিল, সেইটা কি আইন তা একমাত্র স্বরাষ্ট্র মন্ত্রী নিজে ছাড়া আর কেহ জানে না। এ্যাড. জয়নুল আবেদীন বলেন, আপনারা যতই কমিশন গঠন করেন না কেন, এই কমিশন আপনাকে রক্ষা করতে পারবে না। আমরা এই কমিশনের কোন আলোচনা হতে পারে না। আলোচনা একটাই আগামী জাতীয় নির্বাচন তত্ববধায়ক সরকারে অধিনে কিভাবে নির্বাচন হবে সেই কথা ছাড়া অন্য কোন কথা হতে পারে না। তিনি সরকারের উদ্দেশ্য বলেন, শুধু সংবিধানে কথা বলেন, দেশের সংবিধানে কোন জায়গায় লেখা আছে দিনের ভোট রাতে দেবে।
বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুলের সঞ্চলনায় পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি এ্যাড, বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় বিএনপি সদস্য ও সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক এ্যাড, মজিবর রহমান নান্টু, মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, মহানগর সদস্য সচিব এ্যাড মীর জাহিদুল কবির জাহিদ, জেলা সদস্য সচিব এ্যাড আকতার হোসেন মেবুল।
এর পূর্বে আহবায়ক কমিটির সকল সদস্যদের হাতে সদস্য সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি। পরিচিতি সভায় বরিশালের আগৈলঝাড়া, গৌরনদী, মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জ ৫ উপজেলার ৬৩ জন সদস্য অংশ গ্রহন করেন।
এইচকেআর