বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা

বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আল-বেরুনী প্রমুখ।
শুরুতে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা তামাকের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
এইচকেআর