ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • নিবন্ধন না থাকায় বাকেরগঞ্জে ‍গ্রীন লাইফ ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার সিলগালা

    নিবন্ধন না থাকায় বাকেরগঞ্জে ‍গ্রীন লাইফ ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার সিলগালা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে প্রশাসন। লাইসেন্স না থাকায় নিবন্ধনহীন গ্রীন লাইফ ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার সিলগালা করে দেয়া হয়েছে।

    সোমবার সকাল ১১ টায় অভিযান চালিয়ে এ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক।

    বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক বলেন, স্বাস্থ্য সেবা সুরক্ষায় তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার পাদ্রীশিবপুর নিরাময় ডায়াগনস্টিক সেন্টার, ফাতেমা স্বাস্থ্য কেন্দ্র, বাসস্ট্যান্ড গ্রীণ লাইফ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও ডিজিটাল ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন। 

    নিবন্ধন না থাকায় গ্রীণ লাইফ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে কার্যক্রম বন্ধ করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন। বাকিগুলোর লাইসেন্স নবায়ন থাকায় তাদের কার্যক্রম চালাতে নির্দেশ দেয়া হয়।

    তিনি আরও বলেন, সারাদেশের সঙ্গে বাকেরগঞ্জে এসব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেন স্বাস্থ্য অধিদপ্তর। 

    কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের বেঁধে দেয়া সময় পেরিয়ে গেলেও এসব অবৈধ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার চালু রাখা হয়। তাই তিনি অভিযান চালিয়ে গ্রীণ লাইফ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।

    অভিযান পরিচালনাকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অনামিকা টুম্পা ও বাকেরগঞ্জ থানার এএসআই রবিউল অভিযানে উপস্থিত ছিলেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ