ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • পিরোজপুরে বিএনপির আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে হামলার অভিযোগ

    পিরোজপুরে বিএনপির আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে হামলার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠনে ছাত্রলীগের দুপক্ষের হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

    সোমবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে ছাত্রলীগের দুই পক্ষ পৃথকভাবে হামলা চালায় বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।  এর আগে এক আলোচনা সভায় জেলা বিএনপি'র আহবায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী সদস্য এলিজা জামান। 

    জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এর সঞ্চালনায় এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অন্যতম এডভোকেট আবুল কালাম আকন, সাবেক সহ সভাপতি আব্দুস সালাম বাতেন, মহিউদ্দিন মল্লিক নাসির, জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহীদুল্লাহ শহিদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ হাসানুল কবির লীন, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার প্রমুখ।  

    আলোচনা সভায় সারা দেশের শিক্ষাপ প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানানো হয় এবং বেগম খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তি দিয়ে এদেশে গণতান্ত্রিক প্রকৃয়ায় রাজনীতি করার সুযোগ দেয়ার দাবী জানানো হয়।  

    আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর রুহের মাগফিরাতে জন্য  দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতের শেষ পর্যায়ে এসে ছাত্রলীগের দুই গ্রুপ হামলা চালায় এতে বিএনপি, ছাত্রদল ও যুবদলের বেশ কয়েকজন আহত হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ