ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • ভান্ডারিয়ায় অপহৃত কিশোরী উদ্ধার: অপহরণকারী গ্রেপ্তার 

    ভান্ডারিয়ায় অপহৃত কিশোরী উদ্ধার: অপহরণকারী গ্রেপ্তার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় অপহৃত কিশোরী (১৫) কে উদ্ধার করেছে পুলিশ। অহরণকারী সাইফুল ইসলাম (২২) কে গ্রেফতার করা হয়েছে।  

    থানা পুলিশ সূত্রে জানাগেছে, ঢাকা ভাটারা থানা এলাকা থেকে রবিবার (২৯মে) সন্ধ্যা ৭ টার দিকে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মামলার তদন্তকারী কর্মকর্তা ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক(এস আই) জিয়াউর রহমান অপহরণকারীকে গ্রেফতার ও ভিকটিম কিশোরীকে উদ্ধার করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়ায় থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস। 

    অপহরণকারী মো. সাইফুল ইসলাম উপজেলার ৪নম্বর ইকড়ি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইয়াকুব হাওলাদারের ছেলে। এবং একই ওয়ার্ডের কিশোরীকে সোমবার (৩০মে) ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।  

    মামলার  তদন্তকারী  কর্মকর্তা উপপরিদর্শক জিয়াউর রহমান জানান, সাইফুল ইসলাম ওই কিশোরীকে গত ২১ মে গভীর রাতে ৫ সহযোগী সহ নাকে চেতনা নাশক স্প্রে করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে ২৩ মে রাতে ৬ জনকে অভিযুক্ত করে ভান্ডারিয়া থানায় একটি মামল দায়ের করেন। 

    ভান্ডারিয়া  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান বিশ্বাস জানান, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ঢাকা ভাটারা থানা এলাকা থেকে অপহরণকারীকে গ্রেফতার ও ভিকটিম কিশোরীকে উদ্ধার করা হয়। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আটককৃতকে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। প্রসঙ্গত; এ বিষয়ে কিশোরীর বাবা বাদি হয়ে ভান্ডারিয়া থানায় সাইফুলকে প্রধান করে ৪/৫নামিয় এবং অজ্ঞাত আরো আসামি করে একটি মামলা দায়ের করে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ