ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • বরিশাল উত্তর জেলা বিএনপি’র সদস্য হলেন আফসার হোসেন আলম

    বরিশাল উত্তর জেলা বিএনপি’র সদস্য হলেন আফসার হোসেন আলম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র বরিশাল উত্তর জেলার আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা আফসার হোসেন আলম। রোববার (২৯ মে) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরতি আদেশে তাকে আহবায়ক কমিটিতে সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়।

    একই আদেশে আফসার হোসেন আলম ছাড়াও আরও পাঁচজনকে বরিশাল উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য করা হয়েছে। বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরতি আদেশে এই তথ্য জানা গেছে।

    এদিকে, বিএনপি’র জ্যেষ্ঠ নেতা আফসার হোসেন আলমকে উত্তর জেলার আহবায়ক কমিটিতে সদস্য নির্বাচিত করায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। একজন ত্যাগি এবং পরীক্ষিত নেতা হিসেবে দল তাকে মূল্যায়ন করেছেন বলে মনে করেন নেতাকর্মীরা।

    জানা গেছে, ‘বরিশাল উত্তর জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন আফসার হোসেন আলম। এছাড়া মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সম্পাদক হিসেবে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন।

    তিনি ১৯৯২ থেকে ২০০৫ সাল পর্যন্ত মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিয়েছেন। একই সময় তিনি উত্তর বিএনপি’র সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও ছিলেন। নেতৃত্বকালিন সময়ে তার হাত ধরে স্থানীয় পর্যায়ে সুসংগঠিত হয় বিএনপি। তাই উত্তর জেলা বিএনপিতে তাকে পুনরায় মূল্যায়ন করায় দলের নেতাকর্মীদের প্রাণসঞ্চার হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ