উজিরপুরে ছাত্রলীগের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে এবং সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে উজিরপুর উপজেলা ছাত্রলীগের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলা সড়কের টেম্পুস্ট্যান্ড নামক স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামির সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন মোল্লা, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-আহব্বায়ক শিপন মোল্লা, যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবুল সিকদার, ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম, শাকিল মোল্লা, সৈকত ফকির, আমিনুল ইসলাম আরিয়ান, রায়হান প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এএজে