ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • বাবুগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ মোসলেম আলী খান মডেল দাখিল মাদরাসা

    বাবুগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ মোসলেম আলী খান মডেল দাখিল মাদরাসা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মোসলেম আলী খান মডেল দাখিল মাদ্রাসা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা মনোনিত হয়েছে। এছাড়া মোসলেম আলী খান মডেল দাখিল মাদ্রাসার সুপার মাও: আহমদ উল্লাহ উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছে ।

    বাবুগঞ্জে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, বিভিন্ন পর্যায়ে যাচাই বাছাই করে উপজেলার মোসলেম আলী খান দাখিল  মাদ্রাসাকে শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে মনোনিত করা হয়েছে।

    উপজেলা মূল্যায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন জোবায়দা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

    এ ব্যাপারে মোসলেম আলী খান মডেল দাখিল মাদ্রাসার সুপার মাও: আহমদ উল্লাহ বলেন,  সকল শিক্ষক শিক্ষিকাদের কঠোর প্ররিশ্রম, ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যসহ অভিভাবক ও এলাকাবাসীর সহযোগীতার ফলে লেখা-পড়ার মান উন্নয়ন হয়েছে। তিনি বলেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছি এবার জেলার মধ্যে শ্রেষ্ঠ হওয়ার আশা করছি। প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন প্ররিকল্পনা গ্রহন করে বাস্তবায়নের কাজ শুরু করা হয়েছে। 

    মোসলেম আলী খান মডেল দাখিল মাদ্রাসাটি  ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। এবং ১৯৯৬  সালে অনুমতি ও ১৯৯৭ সালে বোর্ড স্বীকৃতি লাভ করেন। বর্তমানে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক গর্ভনিং বডি বিদ্যমান আছে। 

    তিনি আরো জানান, ইউনিকল বাংলাদেশ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি মামুন খান এর একান্ত প্রচেষ্ঠায় এই মাদ্রাসায় যে উন্নয়ন হয়েছে এটা আমরা কখনও কল্পনা করতে পারিনি। এই মাদ্রাসায় তার প্রচেষ্ঠায় তিন তলা বিশিষ্ট অ্যাকাডেমিক ভবন  হয়েছে। 
    মাদ্রাসায় ৩৫০ জন ছাত্র ছাত্রী আছে। মাদ্রাসায়  সাধারন শাখা চালু আছে। এখানে ১৩ জন শিক্ষক ও ৪ জন কর্মচারী কর্মরত আছেন। এছার মাদ্রার সাথেই তিনি একটি এতিমখানা,  লিল্লাহ বডিং ও নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন।

    প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিষ্ঠানের উন্নয়নে মনোযোগী হয়েছি। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রাস্তার কাজ চলমান রয়েছে। আমি মাদ্রাসাটির সবসময় মঙ্গল কামনা করছি। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ